• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:২৪:২০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে পাটওয়ারী

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩১:২৮

এবার ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

১৪ ফেব্রুয়ারি শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে তিনি এই দাবি জানান।

অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার ও ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন।

আরও পড়ুন

নিজ স্বার্থে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

তিনি আরও দাবি করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষের অনুকূলে গণনাভুক্ত করা হয়েছে।

এনসিপি প্রার্থীর অভিযোগ, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার এই অনিয়মে সরাসরি জড়িয়ে পড়েন। নির্বাচনী আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন বলে তিনি দাবি করেন।

সার্বিক বিবেচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ জানান। পুনঃগণনা না হওয়া পর্যন্ত এই আসনের নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ