• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:০৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৫:২১

ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে করতেও দেখা যায়।

Ad

এর আগে সকালে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরতে বের হন।

Ad
Ad

প্রথমে তিনি মহাখালী এলাকার একটি কেন্দ্র ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে সাততলা বস্তি, করাইল বস্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, মিরপুর-১৪, ভাষানটেক, মিরপুর-১০, টেকনিক্যাল এলাকা, ধানমন্ডি-২৭ ও ধানমন্ডি-৩২ এবং কারওয়ান বাজার হয়ে গুলশান এলাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারেক রহমান কর্তব্যরত পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। হঠাৎ তাকে কাছে পেয়ে অনেক ভোটার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অনেককে তার সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫

জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:৪৩


ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৯

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৪

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২২

শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০৬


Follow Us