• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সকাল ১১:০১:১২ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের পোস্ট ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৩:৩২

জামায়াত আমিরের পোস্ট ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত ‘আপত্তিকর’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Ad

৩১ জানুয়ারি শনিবার গভীর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন।

Ad
Ad

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে। কর্মসূচির স্থান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের নাম উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, তার এক্স (টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এক্সে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার নামে যে তথ্য ও মন্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও মনগড়া। তিনি আরও বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মধ্যেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানো হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৩



তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা
তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৭:০৭


রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩:২৯

৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪



Follow Us