• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:৩০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

১৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৬:৫৩

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আগামী জাতীয় নির্বাচনে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি।

মান্না বলেন, আসন সমঝোতার ভিত্তিতে যে আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, সেখান থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) ও ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আসন্ন নির্বাচনে কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০