• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৭:৩৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

১১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৮:০১

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক: এবার বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১১ জানুয়ারি রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ সময় মান্না বলেন, ‘আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার বিরোধিতা করতে মবোক্রেসির ঘটনা দুঃখজনক। কিছু ছোট মিডিয়ার অন্যায় রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র টিকবে না। নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মান্নার হলফনামায় নানা অসংগতি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফৌজদারি মামলার কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।

তবে সেই সময়ে বগুড়া-২ আসনের প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০