• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৩:৪৫ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান বিজয়ের মাসেই দেশে ফিরবেন: আতিকুর রহমান

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:৩২

তারেক রহমান বিজয়ের মাসেই দেশে ফিরবেন: আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে তিনি নিন্দুকদের কথা পাত্তা দেন না। বীরের বেশেই তিনি দেশে ফিরবেন।

ঘটনাস্থলে প্রায় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীকটি হাতে দিতে অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের কাছ থেকে ধানের শীষ সংগ্রহ করেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই এটি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পক্ষ থেকে রিকশাচালককে একটি রিকশা উপহার দিতে চাইলে আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি গ্রহণ করবেন, এর আগে নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২



Follow Us