• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৩:৫২ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩০:২৫

খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

১ ডিসেম্বর সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

Ad
Ad

আজম খান বলেন, বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল, গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। 

Ad

এর আগে, সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। হাসপাতালে আছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন। তার জন্য সবাই দোয়া করবেন, দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৬:১৪






এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪



Follow Us