• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ রাত ১১:১৬:১২ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

৩১ আগস্ট ২০২৫ সকাল ০৮:০৯:৩১

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Ad

৩০ আগস্ট শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Ad
Ad

শায়রুল কবির জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল
ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৪


জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪৬



Follow Us