• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩০:৩৩ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আর নেই

৬ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৫১:৪৫

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আর নেই
“মোছলেম উদ্দিন”

চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আর নেই। ৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন।

Ad
Ad

জানা গেছে, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

Ad

২০২০ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মোছলেম উদ্দিন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ছাত্রবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তিনি। ওই বছরের ২৩ জুলাই তাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ৪ নভেম্বর ওই কমিটির সভাপতি হন।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৬:১৪






এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪


হাতিয়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
হাতিয়ায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:৫২



Follow Us