• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৬:৫৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (২৪ নভেম্বর)

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭

আজকের রাশিফল (২৪ নভেম্বর)
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই জীবনে পদক্ষেপ নিয়ে থাকেন। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: আপনার বন্ধুরা আজ এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। অন্যদের সাহায্য করার মাধ্যমে আজ আপনি নিজের সম্মান পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

আরও পড়ুন

শিশুদের কল্যাণে এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে: মাহ্‌দী আমিন

বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। অযথা সময় নষ্ট না করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দিন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো ধারণা পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। দূরে কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির কিছু ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটি উজ্জ্বল করে তুলবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও সফর করার ক্ষেত্রে দিনটি ভালো নয়। তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।

কর্কট রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। যাদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)

সিংহ রাশি: কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত দুর্বল হতে পারেন। তাই এমন পরিকল্পনা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসুন। আপনি আজ অবসর সময়টি বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যারা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে কোনও বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ একটি বড় কাজে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও আকস্মিক সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে অবশ্যই পুনর্মূল্যায়ন করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

আরও পড়ুন

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ

বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সময়ের মধ্যে মনোযোগ দিয়ে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন।

ধনু রাশি: অযথা সময় নষ্ট না করে সঠিকভাবে সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ একে অপরকে খুব মিস করতে পারেন। পরিচিত মহিলাদের মাধ্যমে আজ কিছু ভালো কাজের সুযোগ আসতে পারে। একজন পুরনো বন্ধুর সঙ্গে আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। মদ্যপান থেকে বিরত থাকুন। ছোটবেলার কিছু স্মৃতির আপনি রোমন্থন করতে পারেন।

মকর রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী পুরনো বন্ধুর কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তারা লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে আজকের এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)

কুম্ভ রাশি: আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ড এবং দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন। আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বাবা অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। যাদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: আপনার কোনও বদভ্যাস আজ আপনাকে সমস্যার সম্মুখীন করতে পারে। আপনার অর্থ আজ নিরাপদে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যিনি আপনাকে অত্যন্ত ভালবাসবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার পুরনো কাজের মাধ্যমে প্রশংসা পেতে পারেন। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ বন্ধুদের সঙ্গে আপনার অবসর সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩




আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০