অনলাইন ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনার সময় জানিয়েছেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রমে অবহেলা ও পরিকল্পনার অভাবে দেশে হাম প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করছে।’
তিনি আরও জানান, এমবিবিএস শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলাম চালু করা হবে, যা অন্তর্ভুক্ত করবে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা, এবং এআই-ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তি।
অর্থমন্ত্রী বলেছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানো হচ্ছে। এছাড়া, দেশের মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে, যার ৮০ শতাংশ হবে নারী।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সরকার এই ঘাটতি পূরণের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available