• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:১২ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৫:১৬

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

Ad

এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

এছাড়া বৃহস্পতিবার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭




প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬







Follow Us