• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৪৪ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:২১

সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা, বডিবিল্ডিং ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। শরীরচর্চা তরুণদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে।

২৮ নভেম্বর শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ ২০২৬—জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বডিবিল্ডিং শুধু পেশি গঠন নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনদর্শন। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায় তরুণদের শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। তরুণদের মাদকের পরিবর্তে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে মহাপরিচালক

তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, প্রকৃত বিজয়ী তিনি, যিনি প্রতিদিন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী এ ধরনের আয়োজন সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিচারকমণ্ডলী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল: সংস্কৃতিমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০




‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৩


ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:১১


একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৪৫