• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৫৮:১৭ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৭

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

Ad
Ad

নবনিযুক্ত আইজিপি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

Ad

আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন'র অতিরিক্ত আইজি ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।

আলী হোসেন ফকির কসোভো ও  আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:১০

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:১৫








ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:২৭


Follow Us