• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৮:২৭ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৮:০৫

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট: সারসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

২৫ আগস্ট মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে কমিটি। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে তারা। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর মাধ্যমে দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন আবু জাফর মো. জাহিদ হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৮:০৫

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০২:৪৮