• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৮:৫২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পাশে বিআরটিএ, মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা

৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:১৭

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পাশে বিআরটিএ, মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

৫ নভেম্বর বৃহস্পতিবার নিজেস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএর পোস্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি (চালকসহ) বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিএসপির মাধ্যমে আবেদন করতে হয় (বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই)।

আরও পড়ুন

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

এতে আরও বলা হয়, সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ফেসবুক পোস্ট

তবে এই ক্ষেত্রে ৯০ দিন পর আর আবেদনের সুযোগ থাকবে না। সেইসঙ্গে আবেদন যাচাই শেষে সহায়তা অনুমোদিত হলে নির্ধারিত অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছে বিআরটিএ।

আরও পড়ুন

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪



বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০