অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ নভেম্বর বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কোটায় হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available