• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:৪২ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি

২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৪০

ঢাকার ৩ পুলিশ পরিদর্শককে বদলি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০১

হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২০

এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৮



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪০:১৬

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৩৪


বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৮