• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৮:৩৪ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২৪:৪৪

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: এখনও সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২০ আগস্ট বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান এখনও সংশোধন হয়নি। ফলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন। তবে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে। মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।

তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিরোধী দলেরও প্রার্থী আছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনও যোগদান করেনি।

তিনি আরও বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচন ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১২:৪৬






রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
২০ আগস্ট ২০২৬ দুপুর ০২:২৩:৩২