• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৮:৫৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২০

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন এবং এজন্য কাউকে যাতে রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।

৬ নভেম্বর শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও সেকেন্ড আউটরিচ প্রোগ্রাম বাংলাদেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বাজেটের উপযুক্ত ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যেন দেশেই সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পান এবং চিকিৎসার উদ্দেশ্যে কাউকে যাতে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিংয়ের ওপরও জোর দেন তিনি।

আরও পড়ুন

মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

এদিকে সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস ৭ম অবস্থানে রয়েছে। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত।

রোগটি জটিল রূপ নিলে এক বছরের মধ্যে শতকরা ৪০ থেকে ৬০ ভাগ রোগীর মৃত্যু হয় উল্লেখ করে তারা প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। এছাড়া অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও সার্জারি পরিহার এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান বক্তারা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় হতাহতদের পাশে বিআরটিএ, মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।

সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা অংশ নেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪



বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০