• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০১:০৮ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী

২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:০০

দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

২০ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ-বিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।’ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা রয়েছে। আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

আরও পড়ুন

সারাদেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার

একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিবেচনায়, আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা- যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে, যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’

আরও পড়ুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

এটিভি/এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১
রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১
২০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০০:২১