অনলাইন ডেস্ক: বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ নভেম্বর বুধবার নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবু খাঁ, মধ্য বাবু খাঁ, উত্তর বাবু খাঁ, বাবু খাঁ মহিলা মাদরাসা, পশ্চিম বাবু খাঁ, নান্ডাপাড়া, শান্তিনগর ও শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া ও গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া এবং ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী এ প্রতিষ্ঠানটি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available