• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:২২:০৪ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটকারীদের বিচার করতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২৮:৫০

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটকারীদের বিচার করতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

অনলাইন ডেস্ক: শিক্ষকদের পেনশনের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পাশাপাশি শিক্ষকদের কষ্টার্জিত অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।


৩ অক্টোবর শনিবার পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)--এর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা দেশের নতুন প্রজন্মকে আলোকিত ও শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ অনেক শিক্ষক অবসরের পর পেনশনের অর্থের ওপর নির্ভর করে জীবনযাপনের পরিকল্পনা করেন। সেই অর্থ কোনো গোষ্ঠী লুটপাট করে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, ‘আপনাদের পেনশনের টাকা যেই গোষ্ঠী লুটপাট করেছে, তাদের চিহ্নিত করেন। তারা যতবড়ই হোক না কেন, তাদের বিরুদ্ধে মামলা করেন। আমাদের সরকার অবশ্যই নিশ্চিত করবে, তাদের উপযুক্ত বিচার ও শাস্তির আওতায় আনা যায়।’

 

শিক্ষকদের পেনশনের অর্থ উদ্ধারের প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতা নেওয়ার কথা জানান ইশরাক। পাশাপাশি শিক্ষকদের সমস্যা ও অভিযোগ শোনার উদ্যোগ নেওয়া উচিত বলে জানান তিনি। এছাড়াও শিক্ষকদের ভবিষ্যৎ শুভকামনা জানান প্রতিমন্ত্রী।  

সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটির সভাপতি ও মহাসচিব-এর নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী ইশরাক। এতে সভাপতি মনোনীত হন মো. সাইদুর রহমান সরকার এবং মহাসচিব মো. রেজাউল করিম লিটন।

সম্মেলনে নতুন কমিটির মহাসচিব মো. রেজাউল করিম লিটন বলেন, শিক্ষকদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রতি গুরুত্ব দিয়ে বেতন কাঠামো উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষক সমাজ উপকৃত হবেন।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:২৪




কালীগঙ্গায় নৌকা বাইচ, লাখো মানুষের ঢল
কালীগঙ্গায় নৌকা বাইচ, লাখো মানুষের ঢল
৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৫৯