• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৪:৩৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা এ সংক্রান্ত গেজেট জারি করেছে। এ গেজেটটি ২৩ সেপ্টেম্বর বুধবার প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে এ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬০০ টাকা।

সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা। সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে ভাতা পাবেন ১০ হাজার ২০০ টাকা।

সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২০০ টাকা। ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা ভাতা পাবেন।

নায়েক পদে মাসিক ৩ হাজার ৮৮০ টাকা, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল পদে ৩ হাজার ৯৬০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে এ ভাতার পরিমাণ ৩ হাজার ৮৪০ টাকা।

এছাড়া এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

গেজেটে বলা হয়েছে, নতুন হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী কর্মরতরা বিশেষ ভাতা পাবেন।

এ ছাড়া প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:৫৯



ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫



৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬