• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:১০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজায় কারা ছুটি পাবেন, কারা পাবেন না

২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৫৭

দুর্গাপূজায় কারা ছুটি পাবেন, কারা পাবেন না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২ দিন। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি থাকবে। তবে সরকারি এই ছুটি সবার জন্য একইভাবে প্রযোজ্য নয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে অতিরিক্ত ঐচ্ছিক ছুটির ব্যবস্থা। আবার শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও জরুরি সেবার ক্ষেত্রে ছুটির নিয়মও ভিন্ন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজায় ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এর মধ্যে মহানবমীর ছুটি নির্বাহী আদেশে এবং বিজয়া দশমীর ছুটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত। ফলে সরকারি ছুটির হিসাবে পূজায় মোট ২ দিন ছুটি পাবেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মীরা, যেসব প্রতিষ্ঠানে সরকারি ছুটির তালিকা অনুসরণ করা হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

এদিকে সরকারি ছুটির ২ দিনের বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আরও ২ দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে এই ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

স্কুল-কলেজে দুর্গাপূজার ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট শিক্ষাপঞ্জি অনুযায়ী। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি দেবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির সময় প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ঘোষণা করতে পারে।

তবে সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো কোনো শাখা বা নির্দিষ্ট সেবা চালু থাকতে পারে। এছাড়া এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত চালু থাকে।

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্গাপূজার সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের অনেককেই দায়িত্ব পালন করতে হতে পারে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীদের ছুটির দিনেও কর্মস্থলে থাকতে হয়।

অর্থাৎ, সরকারি ছুটি থাকলেও সব শ্রেণি-পেশার মানুষের জন্য একই সময়ে ছুটি প্রযোজ্য হবে না। প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত, সেবার ধরন ও সংশ্লিষ্ট ছুটির নীতির ওপর কর্মীদের ছুটি নির্ভর করবে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২


লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০২