ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন কমিটি গঠন, জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন এবং গণভোটের রায়সংক্রান্ত বিল পাসের বিষয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে কার্যাবলি চলাকালে এই ওয়াকআউটের ঘোষণা দেওয়া হয়।
সংসদ ভবন সূত্রের তথ্য অনুযায়ী, আজ রাত আটটার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের দিনের নির্ধারিত সূচি মেনে আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলি শুরু হয়। এর পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জরুরি বিষয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ডেপুটি স্পিকার তাকে কথা বলার সুযোগ দিলে বিরোধীদলীয় নেতা সরকারের গৃহীত বেশ কিছু প্রস্তাবিত বিল ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্যে তিনি সংবিধান সংশোধন কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন নির্দেশিকা এবং গণভোটের রায় কার্যকরের বিষয়ে আনীত একাধিক বিলের ওপর তীব্র আপত্তি জানান।
বক্তব্য শেষে অনাস্থা ও প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান সংসদ থেকে কক্ষত্যাগের সিদ্ধান্ত জানান। এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available