ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
২৭ আগস্ট বৃহস্পতিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নব-নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটিই প্রথম সাক্ষাৎ। এতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
গেল ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে শূন্য আসনে ভোট হয়। ২০ আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন, তিনি দায়িত্ব নেওয়ার পর সাক্ষাতে যায় পুরো ইসি। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন করবে সাংবিধানিক এ সংস্থাটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available