• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৭:০০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

সংসদের তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চীফ হুইপ

২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩৮:৫৬

সংসদের তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চীফ হুইপ

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

২৬ আগস্ট বুধবার সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদীয় কমিটি, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলতে গিয়ে চীফ হুইপ এসব কথা বলেন।

আরও পড়ুন

এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

তৃতীয় অধিবেশনের ব্যাপ্তি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে উল্লেখ করে চীফ হুইপ বলেন, প্রয়োজন হলে এর ব্যাপ্তি বাড়ানো হবে। তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।

জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং তাঁদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

চীফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে ৭ জন এবং জামায়াত থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ছোট দল থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের সদস্যদের নাম দিলে তাঁদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

উদাহরণ হিসেবে ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধন হয়েছে বলেও উল্লেখ করেন চীফ হুইপ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৬:২৮


এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭





ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১