• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:৫৭:১২ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

২৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:১২:৩৭

দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দুই দেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থে এসব বিষয় পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

২৪ আগস্ট সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বিধিনিষেধ থাকলেও সেগুলো উপেক্ষা করেই গত বছর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এতে বোঝা যায়, অনেক সময় অর্থনৈতিক স্বার্থ অন্য অনেক বিষয়কে ছাড়িয়ে যায়।

তিনি আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কারণ অর্থনৈতিক সম্পর্ক ভালো হলে দুই দেশের মানুষ কম ও প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পায়।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩