• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৫৭:৩৫ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৮:২৪

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

অনলাইন ডেস্ক: সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রের কপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১২ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৫:৪১




অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা
১২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৮:১১