• ঢাকা
  • |
  • শনিবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০১:০৮:৫৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

২৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:২৩:৪৯

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।

২৬ জুলাই রোববার দুপুরে কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে গড়ে উঠতে হবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস করা যাবে না। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।

আরও পড়ুন

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পৃথক অভিযোগ

কলেজের অধ্যক্ষ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিল উর রশিদ খান প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫