• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:১৫ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী

৯ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:৫৬

সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রত্যেকটি মানুষকে মাথায় রেখে এবারের বাজেট দেওয়া হচ্ছে। আমাদের সীমিত সম্পদের মধ্যেও দেশের প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে। কাউকে বাইরে রাখা হবে না। তাদের সুবিধা-অসুবিধা এবং জীবনযাত্রার মানের বিষয়গুলো বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

৮ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যাওয়ার প্রাক্কালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমিত সম্পদের তুলনায় বাজেটে সবার সুখ-দুঃখের কথা বিবেচনা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার (১১জুন) জাতীয় সংসদে প্রস্তাব করা হতে পারে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। এবারের বাজেটে একদিকে যেমন দেশীয় শিল্প ও উৎপাদন খাতকে উৎসাহ দিতে ব্যাপক করছাড় ও ভ্যাট অব্যাহতির পরিকল্পনা নেওয়া হয়েছে, অপরদিকে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক-কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ফলে নতুন অর্থবছরে বাজারে কিছু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সরকারের নতুন করনীতির মূল লক্ষ্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো, স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা। এ কারণে কয়েকটি পণ্যের ওপর নতুন করে শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ বা বিদ্যমান করহার বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শাপলা তুলতে গিয়ে নিভে গেল ২ শিশুর প্রাণ
শাপলা তুলতে গিয়ে নিভে গেল ২ শিশুর প্রাণ
২২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১২





সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৫:২৭

ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪০:০২


ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৮