• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১১:০১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:২০

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।

৭ জুন রোববার ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির।

এর আগে গতকাল শনিবার আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেয়।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েকঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতক মারা যায়।

এই ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন নিয়ে গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯