• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৭:৩০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত: আইনমন্ত্রী

৩১ মে ২০২৬ সকাল ১১:৩৫:৩৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

৩১ মে রোববার দুপুরে এ কথা বলেন তিনি।  

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সরকার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে বলে জানান আসাদুজ্জামান।  

আরও পড়ুন

‘উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আস্থা অর্জন করবে বিএনপি’

এর আগে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য অনেক দেশেই দেখা যায় না। সুপ্রিম কোর্টের বিচারকদের পোস্টিং বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই স্বাধীনতার ভিন্ন রূপও আমরা অতীতে দেখেছি, যেখানে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে।

মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই জট তৈরি হয়েছে। এ সময় তিনি রামিসা হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৪৪




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫