• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৭:৫১ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু

২৬ মে ২০২৬ বিকাল ০৩:০৭:৩৫

দেওয়ানগঞ্জে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে বেপরোয়া মহিষের আক্রমণে মজিবুর রহমান (৪৮) ও রুহুল আমিন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

২৬ মে মঙ্গলবার সকালে বিষয়টি নিহতের পরিবার সুত্রে নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী হাটে স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে আসেন। হাটে আসার পর তার একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে পাগলের ন্যায় হাটের মধ্যে ছোটাছুটি করে এবং হাটের মানুষদের আক্রমণ শুরু করে। এতে মজিবুর রহমান ও রুহুল আমিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে রুহুল আমিনের মৃত্যু হয়। এবং গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪



Follow Us