• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৫:৪১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি যুবক নিহত, ঢাকার তীব্র নিন্দা

১২ মে ২০২৬ বিকাল ০৪:০৪:৩৪

লেবাননে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি যুবক নিহত, ঢাকার তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

১২ মে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়।

ইসরাইলি হামলায় নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ওই অঞ্চলে চলমান সহিংসতা বন্ধে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭