• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

‘কোনো সহিংসতার ঘটনা ঘটলে দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে’

২৭ জুলাই ২০২৩ বিকাল ০৪:০১:১০

‘কোনো সহিংসতার ঘটনা ঘটলে দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে’

নিউজ ডেস্ক: এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা। ২৭ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় সমাবেশ করে যেন জনদুর্ভোগ সৃষ্টি করা না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান।  রাজধানীতে এই শর্তেই আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে আমি অনুরোধ করবো তারা যেন রাজপথে সমাবেশ না করে। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতার ঘটনা ঘটলে সে দায়ও নিতে হবে তাদের।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আইনত কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কাজে জড়িয়ে না পড়ে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬