• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:৪৬:১১ (03-May-2026)
  • - ৩৩° সে:

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

৩ মে ২০২৬ সকাল ০৮:৩৭:৪৯

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্য আজ ৩ মে রোববার শপথ গ্রহণ করবেন। ২ মে শনিবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Ad
Ad

এর আগে ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

Ad

প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতার কারণে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও পরিপূর্ণতা পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
৩ মে ২০২৬ সকাল ০৮:৪৪:১৩











Follow Us