• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৪৮:২৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:২৭

৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, সরকার দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ক্রিকেটের উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে।

২৭ এপ্রিল সোমবার জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজার জেলায় ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই প্রকল্পের আওতায় কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।

এছাড়াও রাজধানী ঢাকার পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১