• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৩:৪৫ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার

২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:৩৩

ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে দেওয়া মর্যাদার সীমা ছয় মাস কমিয়েছে সরকার। এর ফলে তার জন্য এক বছরের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা–সুবিধা কমে ছয় মাস হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়।

Ad
Ad

তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

Ad

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। এর প্রায় আড়াই মাসের মাথায় ড. ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা কমিয়ে ছয় মাস করা হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৪:০৯







যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩১:১১


Follow Us