• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫১:০৬ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদার

২৫ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৮:৪৯

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদার
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Ad
Ad

চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

Ad

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

এ ছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যায়নে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতেও কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us