• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪০:২৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠান সশরীরে নাকি অনলাইনে, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৩:১৬

শিক্ষাপ্রতিষ্ঠান সশরীরে নাকি অনলাইনে, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চালু থাকবে নাকি আবার অনলাইন ব্যবস্থায় ফিরে যাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৫ এপ্রিল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনার পর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের কর্মসূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সুবিধা-অসুবিধা ও প্রস্তাবগুলো শোনা হয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও জাতীয় স্বার্থে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করছে, যা শিক্ষা খাতের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২