• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শিগগির জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ জুলাই ২০২৩ সকাল ০৮:৫০:১২

শিগগির জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ ঘোষণা দেবে। ১৯ জুলাই বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাস্তায় নেমেছে, কারণ তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। বিদেশি বা কারও উপদেশ-নির্দেশে আমরা চলব না। আমরা চলব সংবিধান অনুযায়ী।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

মন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা অন্ধকারময় বাংলাদেশ দেখেছি। যেখান থেকে আলোর পথে নিয়ে এসেছেন শেখ হাসিনা। সেই অন্ধকার আর দেখতে চাই না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬