• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:০৪:০৫

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

অনলাইন ডেস্ক: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। ২৮ মার্চ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান দেশে প্রবেশ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা ওয়েল কোম্পানি-এর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালানের পুরো সরবরাহ সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সেদিন ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

২৪ মার্চ ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়, যা প্রায় ৬০ ঘণ্টা পর বাংলাদেশে পৌঁছে।

চলতি বছরে এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০