• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৫৬:৩৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

২১ মার্চ ২০২৬ দুপুর ০২:২৩:২৯

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমাদের যে পরিমাণ দুশ্চিন্তা, সে তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।

২১ মার্চ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রী আরও বলেন, অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। দুই-একটি দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ দুর্ঘটনা যেটা নিসন্দেহে সেটা আমাদের দুঃসংবাদের কারণ।

আরও পড়ুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

তিনি বলেন, এ দেশকে, রাষ্ট্রকে ও সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে প্রত্যয় নিয়ে এসেছি সেটা আমরা বাস্তবায়ন করব।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসময়  উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬