• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৫:৫৭ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

মুছাপুর রেগুলেটর পরিদর্শনে আসছেন দুই মন্ত্রী

৫ মার্চ ২০২৬ দুপুর ০২:১৫:৪১

মুছাপুর রেগুলেটর পরিদর্শনে আসছেন দুই মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার নদীভাঙন কবলিত মানুষের বসতভিটা ও কৃষিজমি রক্ষায় ধসে যাওয়া মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

আগামী ১০ মার্চ প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন সরকারের দুই মন্ত্রী।

Ad
Ad

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের আমন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি প্রকল্প এলাকা পরিদর্শনে সম্মতি দিয়েছেন।

Ad

জানা গেছে, আগামী ১০ মার্চ সকাল ১০টায় মুছাপুর রেগুলেটর সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে দুই মন্ত্রী নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

সংসদ সদস্য ফখরুল ইসলাম সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে মুছাপুর রেগুলেটরের গুরুত্ব তুলে ধরেন এবং নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই মন্ত্রীদ্বয় এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন।

এ সফরকে কেন্দ্র করে সংসদ সদস্য ফখরুল ইসলাম সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, রেগুলেটরটি পুনর্নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং নদীভাঙনের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:২৪




Follow Us