• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৭:০৪ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৮:০৭

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দিবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকাল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন।

কারা আমন্ত্রিত হবেন এই বিষয় সেই বিষয় মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নিবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং এই গণঅভ্যুথান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি।

তিনি বলেন, এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে। সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারনে আমাদের কাছে স্মরণীয়। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল।

তিনি আরও বলেন, এটা বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভুর্ত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৫১


হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২





আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭


Follow Us