• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১১:২৩ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২১

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় তিনি বলেন, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও গুণগত শিক্ষার পরিবেশ তৈরি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০





সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২