• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৫:৩৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

১ ফেব্রুয়ারি রোববার এ নির্দেশনা জারি করা হয়। এ

তে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম

নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলদের বেতন ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হয়েছে।

ইএফটির জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব শিক্ষকের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর ইবিএএস++ সিস্টেমে যাচাই করা হয়। যদি কোনো তথ্য ভুল হিসেবে শনাক্ত হয়, তবে তা সঠিক হওয়ার পর বিল সাবমিট অপশনে যুক্ত করে বকেয়া বেতন পাঠানো হয়।

নির্দেশনায় প্রফেসর বি. এম. আব্দুল হান্নান বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর কোনো মাসের বেতন বা উৎসবভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ পাঠানো হবে।

আরও পড়ুন

কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা হয়েছে : কৃষিমন্ত্রী

ইএফটি চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত কোনো শিক্ষক ইতোমধ্যেই অনলাইন এমপিও আবেদন করে বকেয়া পেয়ে থাকলে, তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে।

মাউশি আরও জানায়, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মচারীর বকেয়া অর্থ বিধিমতো নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে। ইএফটির মাধ্যমে বেতন প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে যদি কোনো শিক্ষক অতিরিক্ত বা কম অর্থ পান, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, যদি এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ বা পদত্যাগ করেন, তবে সংশ্লিষ্ট মাসের বেতন বিধিমতো নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, স্টপ পেমেন্ট, সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা

মাউশি আরও জানায়, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সব বকেয়া এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সতর্কভাবে অনুরোধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭