• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:৪৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০১:৪৩

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট প্রদান ছাড়াই দেশে ফেরত এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট প্রদান করেন। এসবের মধ্যে ডাকযোগে দেশে ফেরত এসেছে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫ হাজার ৩৪১টি ব্যালট দেশে পৌঁছেছে। তবে বিভিন্ন কারণে সরবরাহ সম্ভব না হওয়ায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই বাংলাদেশে ফেরত এসেছে।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

ইসি আরও জানায়, দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০